
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে কর্মদিবস পালন করেন।
এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।




























