সর্বশেষ
ভোট দিতে উঠতেই আমিনুল হককে থামালেন স্পিকার: ‘আপনি নির্বাচিত নন, ভোট দিতে পারবেন না
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১,৫০০; ধ্বংসস্তূপে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১৩ দেশে সরকারের উদ্যোগ, পাঠানো হয়েছে ২৩টি আইনি অনুরোধ
গাজায় ‘স্বাস্থ্য গণহত্যা’ চলছে, ভয়াবহ অভিযোগ নাসের হাসপাতালের চিকিৎসকের
মহাশূন্যের শেষ সীমানায় আধুনিক বিজ্ঞান কেন থমকে গেল? মহান আল্লাহর এই মহাজাগতিক রহস্য জানলে আপনি এখনই সিজদায় লুটিয়ে পড়বেন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের পরামর্শে চলছে নিয়মিত পায়ের থেরাপি
কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া প্রথম আফগান নভোচারী আবদুল আহাদ মোমান্দ আর নেই
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনাদের অভিযান, নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ
দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন, কেনার আগে জেনে নিন এখন এক ভরি কত
হা/ য়না ইসরাইলি হামলায় নিহত কলিজার টুকরা স/ ন্তানের ক্ষতবিক্ষত নিথর দেহ নিয়ে আহাজারি করছেন এক ফি/ লিস্তিনি বাবা
সরকারের দায়িত্ব নিতে আসিফ মাহমুদের অনুরোধই সিদ্ধান্ত বদলেছিল: ড. ইউনূস
আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করার সুযোগ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার বেপরোয়া গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে ভুলপথে উঠে পড়া এক সেনা কর্মকর্তার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর-এর এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতান থেকে জালান তুন রাজাকগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে দেখা যায়, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়ি নিয়ে ভুলপথে ঢুকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা ই-হেইলিং গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। এতে গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তা ও তার সঙ্গে থাকা ৩৬ বছর বয়সী এক নারী যাত্রী আহত হয়েছেন। পরে তার অ্যালকোহল পরীক্ষায় অতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনাটির প্রত্যক্ষদর্শীদের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিদেশের মাটিতে এমন দুর্ঘটনায় একজন বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত