
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এবার আবারও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রতিবেদনে জানা গেছে, বুধবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের একাধিক এলাকায় হামলা চালায়। এই হামলায় লক্ষ্যবস্তু ছিল মূলত সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত স্থাপনাগুলো।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত থাকার অভিযোগ তুলে পাল্টা এই অভিযান চালানো হয়।
ইসরায়েল দাবি করেছে, তারা এমন স্থাপনাগুলোতে আঘাত হেনেছে যেখান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এদিকে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও নতুন এই হামলার ঘটনায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, চলমান সংঘাতে ইতোমধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে।
তথ্যসূত্র: রয়টার্স





























