সর্বশেষ
শুরু হলো সেরা ফুটবল বিশ্লেষক প্রতিযোগিতা ২০২৬: ব্রাজিল-হাইতি ম্যাচে সঠিক প্রেডিকশনে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
দায়িত্ব পালনে প্রচণ্ড চাপ অনুভব করছিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কথার রহস্য কি?
প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল, বৃষ্টিতে ভোগান্তিতে হাজারো মানুষ
ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের উড়িয়ে দিল অস্ট্রেলিয়া, সমর্থকদের ক্ষোভ
জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে, পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
শিক্ষাখাতে সবচেয়ে বেশি অবদান ছিল বেগম খালেদা জিয়ার: শিক্ষামন্ত্রী
খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় ক্ষোভ প্রধানমন্ত্রীর
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, এক লাখ টাকা জরিমানার আদেশ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ভরিতে নতুন দর নির্ধারণ
ইনজুরি কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার, ভক্তদের মধ্যে স্বস্তি
ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভেলিনোর ৬০ বছরের রেকর্ড ছুঁলেন মেসি
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না: ডোনাল্ড ট্রাম্প
চুক্তি অনুযায়ী ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প
মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, বড় জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
পিতা মুক্তিযুদ্ধে শহীদ ১৯৭১-এ, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১-তে: বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ঝড়

শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, এক লাখ টাকা জরিমানার আদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং মরদেহ খণ্ডিত করার বহুল আলোচিত মামলায় আসামি মো. আবীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটির যুক্তিতর্ক শুনানি গত শনিবার শেষ হয়। বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ, তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় আরবি পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় শিশু আয়াত। পরে তদন্তে উঠে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর তাকে অপহরণ করেছিলেন।

তদন্তে জানা যায়, অপহরণের পর শিশুটিকে গোপন স্থানে রাখার সুযোগ না পেয়ে আবীর তাকে হত্যা করেন। পরে ঘটনা গোপন করতে মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেন।

ঘটনার ১৬ দিন পর আকমল আলী ঘাটসংলগ্ন সুইচ গেট এলাকার একটি গর্ত থেকে শিশুটির দেহের অংশ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় মাথার অংশ। পরবর্তী তদন্তে ঘটনার সঙ্গে আবীরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

শিশু আয়াত হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালতের এ রায়ের মাধ্যমে মামলাটির গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সমাপ্তি হলো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত