সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

সংসদে উঠছে না গণভোট বিল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সদ্য অনুষ্ঠিত গণভোট নিয়ে জারি করা অধ্যাদেশটি আর বিল আকারে জাতীয় সংসদে তোলা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্দিষ্ট উদ্দেশ্যে জারি করা এ অধ্যাদেশের কার্যকারিতা ইতোমধ্যে শেষ হয়েছে, তাই এটিকে স্থায়ী আইনে রূপ দেওয়ার প্রয়োজন নেই।

রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গণভোট অধ্যাদেশটি একটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে জারি করা হয়েছিল এবং সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে। ভবিষ্যতে এ অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট হওয়ার সম্ভাবনাও নেই। ফলে এটি বিল হিসেবে সংসদে এনে পাস করার প্রয়োজনীয়তা নেই।

তিনি আরও বলেন, সংবিধানের বিধান অনুযায়ী সব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে যেগুলোর কার্যকারিতা শেষ হয়ে গেছে, সেগুলোকে আইনে পরিণত না করলেও চলবে।

বিশেষ কমিটির বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু অধ্যাদেশ বর্তমান অবস্থায়ই পাস করার সিদ্ধান্ত হয়েছে, আবার কিছু সংশোধন করে বিল আকারে আনা হবে। তবে সময় স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো বিল সংসদে তোলা সম্ভব হবে না।

তিনি জানান, যেসব অধ্যাদেশ সময়মতো বিল আকারে আনা যাবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ ভবিষ্যতে আবার নতুন করে সংসদে তোলা হতে পারে।

এ সময় তিনি আরও বলেন, বিশেষ কমিটিতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য হয়েছে, যা রিপোর্টে তুলে ধরা হবে। আগামী ২ এপ্রিল এ বিষয়ে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত