সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

সরকার পরিবর্তনের পর ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা: টিআইবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: সরকার পরিবর্তনের পর গত ১১ মাসে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে মোট ৭৬১টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব মামলায় ১১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে, এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মাইডাস সেন্টারে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতনের পর এক বছরের পর্যবেক্ষণ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম জানান, দমন-পীড়নের সঙ্গে জড়িত বাহিনীর বিরুদ্ধে সারাদেশে এখন পর্যন্ত ১৬০২টি মামলা হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হত্যাকাণ্ডের মামলা। প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে ৪২৯টি অভিযোগ দাখিল হয়েছে এবং এর মধ্যে ২৭টি মামলা বিচারাধীন রয়েছে। শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করে বিচার কার্যক্রম শুরু হয়েছে, যদিও বিচার প্রক্রিয়া কিছুটা ধীরগতির স্বীকারোক্তিও করেন তিনি।

শাহজাদা আকরাম জানান, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময় যেসব হয়রানিমূলক মামলা দায়ের হয়েছিল, সেগুলোর প্রায় সবই ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “পুলিশের বিরুদ্ধে কিছু বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয়নি। সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি এখনো স্পষ্ট। যারা ক্ষমতায় থেকে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচারের মাধ্যমেই সত্যিকারের জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত