সর্বশেষ
ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে ট্রাম্পের বড় পরাজয়, যুদ্ধ বন্ধে নিজের দলেই ভাঙন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়

সাংবাদিকের প্রশ্নে মেসির জবাব, আমি কিছুই জানি না” তবে কি মেসির অধ্যায় শেষ হতে চলছে?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির অধ্যায় কি এক মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে? অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলের লজ্জাজনক হারের পর, চুক্তি নবায়ন প্রসঙ্গে যখন সাংবাদিকরা জানতে চাইলেন, মেসি কেবল বললেন—“আমি কিছুই জানি না।” এই রহস্যময় জবাব যেন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়, তৈরি করেছে এক গভীর অনিশ্চয়তা।

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে সাম্প্রতিক পারফরম্যান্স, ক্লাবের ছন্দপতন আর একের পর এক হার ঘিরে অনেকেই বলছেন—মেসি হয়তো এখনই নতুন ঠিকানার খোঁজে!

ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো জানালেন, “জর্দি আলবার সঙ্গে নতুন চুক্তি করেছি, লিওর ব্যাপারেও কয়েক সপ্তাহের মধ্যে আশা করছি কিছু ভালো খবর পাব। সে শুধু আমাদের নয়, গোটা এমএলএস-এর সম্পদ।”

৫৫ ম্যাচে ৪৪ গোল, ২১ অ্যাসিস্ট আর দুটি শিরোপা—ইন্টার মায়ামির ইতিহাসের সবচেয়ে সফল অধ্যায়টি লিখেছেন মেসি নিজেই। অথচ সেই তিনিই আজ ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কিছুই জানেন না!

ম্যাচে রেফারির এক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি—“ওদের খেলোয়াড় ব্যাক পাস করল, কিন্তু রেফারি বলল সে নিয়ম জানে না! ওখান থেকেই গোল হলো। এটা কোনো অজুহাত নয়, তবে এমএলএস কর্তৃপক্ষের ভাবা উচিত।”

শেষ সাত ম্যাচে পাঁচ হার আর বিশ গোল হজম—এর মাঝেই যখন ক্লাব দিশেহারা, তখন মেসির এ ধরনের বক্তব্য ক্লাবের ওপর চাপ বাড়াবে, তাতে সন্দেহ নেই।

‘আমি কিছুই জানি না’—এই তিনটি শব্দ এখন কোটি ভক্তের মনে এক বিশাল প্রশ্নচিহ্ন। তবে উত্তর মিলবে কি আদৌ? আপাতত অপেক্ষার প্রহর গুনছে গোটা ফুটবল দুনিয়া।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত