সর্বশেষ
সোনার বাংলার ‘জুলাই’ এবার ভারতীয় স্বৈরাচারকে ধুমড়ে মুছলে দিচ্ছে, শিক্ষার্থীদের পক্ষে সরব বলিউড তারকারাও
মোদির শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাসে মাতয়ারা ভারতের বিক্ষোভকারী তেলাপোকা দলের
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
মোদিকে কঠোর বার্তা রাহুলের, আতঙ্কিত পলাতক হাসিনা
পদত্যাগের পর সাহাবুদ্দিন বললেন আমি সংবিধান রক্ষা করেছি কোনো অপরাধী নই
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় আহত ২
“বিশ্বের কোনো পরাশক্তিই ইসলামের অগ্রগতি থামিয়ে রাখতে পারবে না” কারণ, পৃথিবীর মানুষ শান্তি চায়। আর সেই শান্তির দরজা হলো ইসলামঃ ভারতীয় ধর্মগুরু
ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার সময় হয়েছে: ট্রাম্প
বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবির জবাবে যা বললেন স্পেনের বিশ্বজয়ী তারকা
মধ্যরাতে আবারও ভিডিও বার্তা দিলেন মোদি, শিক্ষার্থীদের জানালেন ধন্যবাদ
স্বৈরাচার খুনি হাসিনার দোসর চুপ্পুকে কোনভাবেই পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলামের হুঁশিয়ারি
নতুন রাষ্ট্রপতি না আসা পর্যন্ত দায়িত্বে থাকবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আলোচনায় নয় কংগ্রেস
আন্তর্জাতিক বাজারের পর এবার দেশের বাজারেও কমল স্বর্ণের দাম

স্বৈরাচার খুনি হাসিনার দোসর চুপ্পুকে কোনভাবেই পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলামের হুঁশিয়ারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: অসুস্থতার অজুহাতে পদত্যাগের সুযোগ না দিয়ে ফ্যাসিস্টের দোসর ও দুর্নীতিবাজ রাষ্ট্রপতি চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তাকে কোনোভাবেই বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।

​শুক্রবার রাতে নেত্রকোনার পুরাতন ডিসি অফিস মাঠে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে খালিয়াজুরি ও মোহনগঞ্জ উপজেলায় আয়োজিত পদযাত্রায় অংশ নেন তিনি।

​বক্তব্যে তিনি ক্ষমতাসীন দলের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচনের আগে ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় আসার পর তা ভুলে যাওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ভুয়া মামলা দিয়ে বাণিজ্যের সংস্কৃতি তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

​জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সংসদে সদস্য সংখ্যা কম হলেও ন্যায্যতা ও জনস্বার্থের আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি সংসদে এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে বলে তিনি জানান।

​সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের দখলদারিত্ব ও মাদকের কারবার বৃদ্ধি পেয়েছে। এই অনিয়ম ও মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে সমন্বিত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

​নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইফতিখার শামীমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০১
সূর্যোদয়ভোর ৫:২৫
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০১
সূর্যোদয়ভোর ৫:২৫
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত