সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসের হুমকি ইরানের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ কয়েকটি প্রতিবেশী দেশকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, কোনো দেশ যদি তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তা করে, তাহলে সেই দেশগুলোকেও পাল্টা হামলার আওতায় আনা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। গত দুই সপ্তাহের আন্দোলনে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি জনগণকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেন।

ট্রাম্প সতর্ক করে জানান, বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালানো ব্যক্তিদের ‘চড়া মূল্য’ দিতে হবে এবং যুক্তরাষ্ট্রের সহায়তা শিগগিরই আসছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত থাকবে।

এদিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ দাবি করেছে, এ পর্যন্ত এই বিক্ষোভে অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। পাশাপাশি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির খবরও সামনে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এরফান সোলতানি নামে ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারীকে দ্রুত বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, ভিন্নমত দমন ও ভয়ভীতি সৃষ্টি করতে ইরানি কর্তৃপক্ষ আবারও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত