
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তেহরান স্বল্পমেয়াদি এই প্রস্তাবে সম্মতি দেয়নি।
প্রতিবেদনে বলা হয়, তৃতীয় একটি দেশের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছানো হয়েছিল। তবে সেই মধ্যস্থতাকারী দেশের নাম প্রকাশ করা হয়নি। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ইরানি সূত্রের বরাতে জানা গেছে, প্রস্তাবটি নিয়ে ইতিবাচক অবস্থান নেয়নি তেহরান। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।





























