সর্বশেষ
সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলনের ঘোষণা দিলেন জামায়াত এনসিপি জোট!
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উত্তপ্ত সংসদ, প্রতিবাদে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপি জোটের র!
আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৮ বছরে ১ লাখ ৪২ হাজার ৯৮৩ মামলা দিয়েছেঃ আইনমন্ত্রী
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ চিরশত্রু ভারত
নেশার টাকা জোগাড়ের জন্য মাত্র ২২ দিন বয়সী পুত্র সন্তানের হাতের কব্জি কেটে প্রতিবন্ধী সাজালো মাদকাসক্ত মা-বাবা! ধ্বংসের ধার প্রান্তে সমাজ
পাচার হওয়া অর্থ ফেরাতে কঠোর পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রীর
ড্রোন হাম/লায় কাঁপল কুয়েত বিমানবন্দর, জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায়
স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বগতি, আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা?
চার মুসলিম দেশের নতুন জোটের উত্থান, চাপে মার্কিন-ইসরাইলি জোট
সংবিধান সংশোধনে সর্বদলীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর
সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারলো বাংলাদেশ, একাডেমিক মানের কোচ ক্যাবরেরার অধ্যায় শেষ হতে চলছে
পতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণ, সামনে কি আকাশছোঁয়া দামের নতুন রেকর্ড গড়ার পালা?
বিতর্কিত বক্তব্য ঘিরে উত্তাল হাতিয়া, এমপি আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকিয়ে রাখা হয়েছে: সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য সাজ্জাদুল ইসলামের

আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৮ বছরে ১ লাখ ৪২ হাজার ৯৮৩ মামলা দিয়েছেঃ আইনমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গত ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, এসব মামলার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলকভাবে করা হয়েছে।

বুধবার (১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন তিনি।

আইনমন্ত্রী বলেন, সরকারিভাবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করা হয় না। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এসব কমিটি মামলার এজাহার, চার্জশিট এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে দেখে মামলাগুলো হয়রানিমূলক কিনা।

আইনমন্ত্রী বলেন, যেসব মামলার ক্ষেত্রে জনস্বার্থে বিচার চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বা রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে, সেসব মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়। এই প্রক্রিয়া তদারকির জন্য ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো পর্যায়ক্রমে পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৫
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৬:১৪
এশা রাত ৭:৩০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৫
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৬:১৪
এশা রাত ৭:৩০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত