সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উত্তপ্ত সংসদ, প্রতিবাদে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপি জোটের র!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। দাবির যথাযথ প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিয়ে আবারও ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়ার এক পর্যায়ে দলীয় এমপি ও জোটসঙ্গী এনসিপির সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন তিনি।

বিরোধীদলীয় সদস্যরা অভিযোগ করেন, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ সংক্রান্ত আদেশের বিষয়ে তাদের উত্থাপিত প্রশ্নের সন্তোষজনক জবাব দেওয়া হয়নি। পাশাপাশি আইনমন্ত্রী তাদের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন বলেও দাবি করেন তারা।

ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন সংসদে ঘটছে না। তাদের উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে উল্টো অন্য প্রস্তাব সামনে এনে মূল ইস্যু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট নোটিশ এড়িয়ে যাওয়ার জন্য বিকল্প মুলতবি প্রস্তাব আনা হয়েছে, যা সংসদীয় চর্চার জন্য অশনিসংকেত।

এ সময় স্পিকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং বিরোধীদলীয় নেতাকে বক্তব্য শেষ করার আহ্বান জানান। তিনি জানান, পরবর্তী মুলতবি প্রস্তাবে বিরোধী দল তাদের বক্তব্য বিস্তারিতভাবে উপস্থাপনের সুযোগ পাবে।

তবে স্পিকারের বারবার অনুরোধ সত্ত্বেও বিরোধী দল তাদের অবস্থানে অনড় থাকে এবং শেষ পর্যন্ত সংসদ থেকে ওয়াকআউট করে। পরে স্পিকার সংসদীয় বিধি অনুযায়ী তাদের এই সিদ্ধান্তকে স্বীকৃতি দেন।
জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে এই টানাপোড়েন নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে, যা আগামী দিনে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত