সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবার আর্তনাদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত ইকরার বাবা আলভী ও তার মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, দীর্ঘদিনের মানসিক চাপে এবং প্ররোচনার কারণেই তার মেয়ে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তিনি এই ঘটনাকে সরাসরি হত্যা হিসেবে উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শোকাহত এই বাবা বলেন, তিনি আগে কখনও আলভীর বিষয়ে খারাপ ধারণা পোষণ করেননি। তার মেয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছে এবং পরিবারের কাছে সব কিছু খোলাখুলি বলেনি বলেও তিনি জানান। তিনি অভিযোগ করেন, পারিবারিক জীবনে নানা জটিলতা থাকলেও বিষয়গুলো আড়ালেই থেকে গেছে।

ইকরার শিক্ষাজীবনের প্রসঙ্গ তুলে তার বাবা বলেন, ইকরা ছিলেন মেধাবী শিক্ষার্থী এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। সে সময় আলভী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। শুরুতে এই বিয়ে মেনে নিতে রাজি ছিলেন না বলেও জানান তিনি। তবে একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরবর্তীতে সম্পর্ক মেনে নেন।

তার অভিযোগ, ইকরা তখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন এবং অল্প বয়সেই তাকে বিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে তার পড়াশোনা ও সম্ভাবনাময় ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

ইকরার মৃত্যুর পেছনে পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে তাৎক্ষণিক কারণ হিসেবে উল্লেখ করেন তার বাবা। তার বক্তব্য অনুযায়ী, আলভীর একটি ফেসবুক পোস্ট ইকরাকে মানসিকভাবে ভেঙে দেয়।

ঘটনাটি ঘিরে পারিবারিক অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইকরার স্বজনরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে প্রত্যাশা করছেন তারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত