সর্বশেষ
ইরানকে ১০-১৫ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প
আসিফ মাহমুদের দুর্নীতি প্রসঙ্গে যা বললেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথেলেন সুজা
পাঠ্যক্রম পর্যালোচনাসহ শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা
বাংলাদেশ
সড়কে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ১৫ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে আছেন যারা
প্রবাসী হয়রানি বন্ধ করা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম, জানুন ভরি কত
শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রমজান মাসেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানের বিশেষ সাক্ষাৎ
আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগেঃ ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেইন কায়কোবাদ
পবিত্র রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত না করতে ব্যবসায়ীদের কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসিফ মাহমুদের দুর্নীতি প্রসঙ্গে যা বললেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া–এর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আগে কী হয়েছে তা ভালোভাবে দেখবেন, তারপর মন্তব্য করবেন। তার ভাষায়, এখনই মন্তব্য করব না। আগে বিষয়টি দেখি, তারপর কথা বলব।

অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবেন কি না, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, সেটির আলাদা করে প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, একটি বিশেষ সময় ও প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল এবং তারা বেশির ভাগ কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এজন্য তাদের কৃতিত্ব দেওয়াই যুক্তিসংগত বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ নয়। আগের তুলনায় উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অর্থনীতির অবস্থাও ইতিবাচক উল্লেখ করে বলেন, ব্যাংক খাত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, যদিও আগের সময়ে এসব খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তার ভাষায়, দেশে একটি গণ-অভ্যুত্থান হয়েছে, ফলে এক দিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয় এবং পরে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসকদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত নির্বাচন প্রয়োজন। এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১২
সূর্যোদয়ভোর ৬:২৮
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১২
সূর্যোদয়ভোর ৬:২৮
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত