সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

রমজানের আগে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: পবিত্র রমজানকে সামনে রেখে দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলোর দাম আগেভাগেই ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। খেজুর, ফল, কাঁচামরিচ, লেবু, শসাসহ বেশ কিছু পণ্যের দাম গত কয়েক দিনের ব্যবধানে বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পণ্য পরিবহনে বিঘ্ন ঘটায় সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এর পাশাপাশি বাজারে নিয়মিত মনিটরিংয়ের ঘাটতিও দামের ওপর প্রভাব ফেলছে। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনে করছে, রাজনৈতিক পরিবর্তনের সময়কে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করছে।

ক্যাবের সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, রমজান এলেই দেশে নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। মজুতদারি, মধ্যস্বত্বভোগী ও দুর্বল নজরদারির কারণে সাধারণ মানুষকে বাড়তি দামে পণ্য কিনতে হয়। তিনি বলেন, নতুন সরকারের জন্য বাজার নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দাম বেড়েছে খেজুরে। গত বছরের তুলনায় জাহিদি খেজুরের কেজিতে প্রায় ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচের দামও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। কলা, শসা ও লেবুর দামেও ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। আমদানি করা ফলের পাশাপাশি দেশি ফলের দামও চড়া।

অন্যদিকে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং বন্দরের অস্থিরতাকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখাচ্ছেন। তাদের দাবি, আমদানির খরচ বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে।

রমজান সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ে সম্প্রতি ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সংগঠনটি জানিয়েছে, ভোজ্যতেল, চিনি, ডালসহ বেশ কয়েকটি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলে এসব পণ্যের দাম বাড়ার কথা নয়। তবে বাজার স্থিতিশীল রাখতে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় চাঁদাবাজি ও সিন্ডিকেট রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভোক্তাদের অভিযোগ, রমজান এলেই এক শ্রেণির ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দেয়। তারা দ্রুত বাজার তদারকি জোরদার এবং নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত