সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

রমজানে ঘরে বসে কুরআন শেখার সুযোগ, অনলাইন কোর্স চালু করছেন শায়খ আহমাদুল্লাহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষে অনলাইনে কুরআন শেখানোর একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ উদ্যোগের কথা জানান।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, আসন্ন রমজানে ঘরে বসেই যেন সহজভাবে কুরআন শেখা যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সহজ সূত্রে কুরআন শিখি’ শিরোনামে ২৭ পর্বের একটি রেকর্ডেড ভিডিও কোর্স প্রকাশ করা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে ইউটিউবে।

এই কোর্সে শিক্ষক হিসেবে থাকছেন মসজিদে নববির সাবেক শিক্ষক উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী। তিনি রেওয়ায়াতে হাফস আন আসিম অনুযায়ী কিরাআত ও তাজবীদের ওপর সনদপ্রাপ্ত। কোর্সটিতে আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের প্রয়োজনীয় সব বিষয় ধাপে ধাপে শেখানো হবে।

প্রতিটি ভিডিও পর্বের শেষে থাকবে সংশ্লিষ্ট পাঠের ওপর বিশেষ অনুশীলন, যাতে শিক্ষার্থীরা নিজেরাই প্রতিদিনের অগ্রগতি যাচাই করতে পারেন। রমজান মাসে প্রতিদিন তারাবির নামাজের পর একটি করে ভিডিও আপলোড করা হবে। এভাবে ২৭ রমজানে ২৭টি ভিডিও প্রকাশ করা হবে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, নিয়মিত প্রতিদিন একটি করে পর্ব অনুসরণ করলে রমজান শেষ হওয়ার আগেই শুদ্ধভাবে কুরআন পড়ার সক্ষমতা অর্জন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ। ভিডিওগুলো পেতে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এই উদ্যোগটি আস সুন্নাহ ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত