সর্বশেষ
আমি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র পাবে না: কঠোর বার্তা নেতানিয়াহুর
বাজেটে অর্থনীতির কাঙ্ক্ষিত সংস্কারের ছাপ নেই, রাজস্ব লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বললেন নাহিদ ইসলাম
দেশজুড়ে ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড
আবারও কমলো স্বর্ণ-রুপার দাম, আজ কত টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি?
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি, ইরান আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালীঃ আইআরজিসির
বিশ্বকাপের উদ্বোধনী লড়াইয়ে ৩ লাল কার্ডের রোমাঞ্চ, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ইতিহাস গড়ল মেক্সিকো
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ইতিহাসের সবচেয়ে বড় নয়, বরং সবচেয়ে বড় ঘাটতির বাজেট হতে পারে: নাহিদ ইসলাম
অবশেষে ২১ বছরের অপেক্ষার অবসান! বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
স্বর্ণের গয়না বিক্রিতে ১৫ শতাংশ মূলধনী করের নতুন নিয়ম যুক্ত করার প্রস্তাব
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা সম্মানীর প্রস্তাব
পাকিস্তানের ছায়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা কেন, প্রশ্ন শেখ হাসিনার
২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম, নতুন দর নির্ধারণ করলো বাজুস
জনগণের প্রত্যাশা ও অর্থনীতির পুনরুদ্ধারকে লক্ষ্য করেই এবারের বাজেট: অর্থমন্ত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও বড় পতন, দেশের বাজারেও কমতে পারে দাম

ইতিহাসের সবচেয়ে বড় নয়, বরং সবচেয়ে বড় ঘাটতির বাজেট হতে পারে: নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের বিপরীতে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান প্রশাসনিক সক্ষমতা ও কর কাঠামোর বাস্তবতায় অর্জন করা কঠিন। তার মতে, নির্ধারিত রাজস্ব আদায় না হলে বাজেট ঘাটতি আরও বাড়বে এবং সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে অতিরিক্ত ঋণ নিতে হবে।

তিনি বলেন, এ বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। ফলে এটি শুধু দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নয়, সবচেয়ে বড় ঘাটতির বাজেটেও পরিণত হতে পারে।

ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ বলেন, অতিরিক্ত ঋণনির্ভরতা দুর্বল ব্যাংকিং ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করবে। এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে এবং কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বাজেট বক্তৃতায় ব্যাংকিং খাত সংস্কার, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা কিংবা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা তুলে ধরা হয়নি।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বিতর্কিত নিয়োগ ও সিদ্ধান্ত দেখা যাচ্ছে। এতে আমানতকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি সরকারকে সাধুবাদ জানান। তার মতে, এসব খাতে বাড়তি বরাদ্দ বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষ কিছুটা উপকৃত হতে পারে।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যে কর কমানোর উদ্যোগকে স্বাগত জানালেও এর সুফল সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছাবে, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১২ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১২ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত