সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইসরাইলের ভূখণ্ডে দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান” জরুরি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে ভূখণ্ডে বড় ধরণের হামলা চালিয়েছে ইরান। এই প্রথম তেহরান সরাসরি ইসরাইলের ভূখণ্ডে হামলা চালাল।শনিবার রাতে ইরানের সেনাবাহিনী ইসরাইলের ভূখণ্ডে ভয়াবহ এ হামলা চালায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই ইরানের এই হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ২০০টিরও বেশি ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই অঞ্চলের মিত্ররা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর বড় অংশকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডের বাইরেই গুলি করে নামানো হয়েছে।

এদিকে মিত্র ইসরাইলে ইরানের হামলার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বাইডেনের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) প্রকাশ করেছে হোয়াইট হাউস।

এক্সে দেওয়া ওই পোস্টে বাইডেন বলেছেন, ‘ইরান এবং এর সঙ্গীদের হুমকির বিরুদ্ধে ইসরাইলের নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতি থাকবে।

বাইডেন আরও জানান, ইরান থেকে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নামিয়ে ফেলতে ইসরাইলকে সহায়তা করেছে মার্কিন বাহিনী।

গত সপ্তাহেই এই অঞ্চলে মার্কিন সামরিক বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা টিমকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত