সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

এপস্টিন বিতর্কে সরব মেলানিয়া ট্রাম্প: বললেন আমার বিরুদ্ধে সব অভিযোগই অপবাদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত জেফরি এপস্টিন ইস্যুতে সরাসরি মুখ খুলেছেন দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নিজের বিরুদ্ধে ছড়ানো অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে মেলানিয়া বলেন, এপস্টিনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না এবং তিনি কখনোই তার কোনো অপরাধের শিকার হননি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, এসবই ভিত্তিহীন গুজব।

এপস্টিনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিতর্কে নতুন করে তার নাম জড়ানোয় বিস্ময় প্রকাশ করে মেলানিয়া জানান, ১৯৯৮ সালে নিউইয়র্কে এক সামাজিক অনুষ্ঠানে প্রথমবার তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প-এর পরিচয় হয়। পরে ২০০০ সালে আরেকটি অনুষ্ঠানে প্রথমবার জেফরি এপস্টিনকে দেখেন তিনি। এপস্টিন বা তার সহযোগীদের সঙ্গে কোনো ঘনিষ্ঠতা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, এই ইস্যুকে ঘিরে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা বাড়ছে। বিরোধীদের অভিযোগ, এপস্টিন সম্পর্কিত বিষয়গুলোকে দীর্ঘদিন ধরে আড়াল করার চেষ্টা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারি কোনো স্বীকৃতি পাওয়া যায়নি।

মেলানিয়া আরও প্রস্তাব দেন, এপস্টিনের হাতে নির্যাতনের শিকার নারীদের জন্য প্রকাশ্য শুনানির ব্যবস্থা করা উচিত। এতে ভুক্তভোগীরা সরাসরি নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন বলে তিনি মনে করেন।

তবে বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং এটি নতুন বিতর্কের জন্ম দিতে পারে। তাদের ভাষ্য, ফার্স্ট লেডির এই সরাসরি অবস্থান বিষয়টিকে আবারও জাতীয় পর্যায়ের আলোচনায় নিয়ে এসেছে।

উল্লেখ্য, জেফরি এপস্টিন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে অপরাধের দায়ে দণ্ডিত হন এবং ২০১৯ সালে কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকে তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও ঘটনার বিষয়টি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে।

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত