সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

এ বছর হজে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, এবং হজের ব্যবস্থাপনাও খারাপ ছিল বলে অভিযোগ করেছেন হজযাত্রীরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মুসলিম বিশ্ব ডেস্ক: এ বছর অতিরিক্ত গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশী হজ যাত্রীর মৃত্যু হয়েছে, এবং মারা যাওয়া হজ যাত্রীদের মধ্যে বেশিরভাগই অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

এদিকে এ বছর হজের ব্যবস্থাপনা খারাপ ছিল বলে অভিযোগ করেছেন অনুমতিপ্রাপ্ত ও অনুমতিবিহীন হজযাত্রীরা। তারা জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে বাস না থাকার কারণে তাদেরকে প্রখর রোদের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটতে হয়েছে। ঠিক এ কারণেই সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে বলে অভিযোগ করেছেন হজযাত্রীরা।

আবদুল করিম নামের একজন মিসরীয় হজযাত্রীর হজ করার অনুমতি ছিল না। তিনি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছেন, হজযাত্রীর সংখ্যা এত বেশি ছিল যে, কর্তৃপক্ষ সবাইকে গরম থেকে রক্ষার ব্যবস্থা করতে পারেনি। এবার এসি সমৃদ্ধ অবকাঠামোর অনেক অভাব ছিল। যারা অজ্ঞান হয়ে গিয়েছিলেন তারা বিনা চিকিৎসায় সেখানে পড়েছিলেন।

১৯৮৫ সালের আগস্টে তাপের কারণে এত হজযাত্রীকে হতাহত হতে দেখা গিয়েছিল। ওই বছর হজ করতে গিয়ে গরমে মারা গিয়েছেন ১ হাজার ৩০০ জনেরও বেশী হজযাত্রী। এ বছরের আগে কোন বছর এমন হতাহতের ঘটনা আর দেখা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে হজ করেছেন ১৮ লাখের বেশি মানুষ। আর হজ করতে গিয়ে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

এদিকে এ বছর হজযাত্রীদের মৃত্যু সংখ্যা ১ হাজার নয় বরং এর থেকেও তিন-চারগুণ বেশি হজযাত্রীদের মৃত্যু হতে পারে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছে সৌদি আরবের একটি বিশেষ নিরাপত্তা সূত্র।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত