সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিদেশে নিতে বিলম্ব হচ্ছে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনো বিলম্বিত হচ্ছে তার শারীরিক অবস্থার কারণে। এমন তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন,
“মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে। তবে শারীরিকভাবে প্রস্তুত হলেই সিদ্ধান্ত জানানো হবে।”

তিনি জানান, গত ছয় বছর ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মেডিকেল বোর্ড নিরবচ্ছিন্নভাবে খালেদা জিয়ার চিকিৎসা করে আসছে এবং বর্তমানে তার চিকিৎসাকে নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।

ডা. জাহিদ আরও বলেন, চিকিৎসা সমন্বয়ের কাজে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রতিদিন সকাল–বিকেল বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন। পরিবারের সদস্য শামিলা রহমান, শামীম স্কান্দারসহ অনেকে নিয়মিত বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
তিনি গুজব না ছড়িয়ে সঠিক তথ্য জানতে জনগণকে আহ্বান জানান।

এদিকে বিএনপির উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী জানান, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসবে। কাতার কর্তৃপক্ষ ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও তাদের পক্ষ থেকেই করা হয়েছে।

বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
২৩ নভেম্বর থেকে তিনি এখানে ভর্তি আছেন এবং অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালাচ্ছে।

এদিকে লন্ডন থেকে এসে শনিবার দুপুরে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ডা. জুবাইদা রহমান। শুক্রবার দেশে পৌঁছানোর পর তিনি খালেদা জিয়ার চিকিৎসা আপডেট নিয়ে সবার সঙ্গে সমন্বয় করেন। হাসপাতাল এলাকায় তার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত