সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ নিয়ে উপদেষ্টা নাহিদ যা জানালেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বৃহস্পতিবার (২১নভেম্বর)রাতে একটি ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম অর্জন।”

এছাড়াও নাহিদ তার ফেসবুক আইডিতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময়ের কিছু ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়।”

জানা গেছে, দীর্ঘ ছয় বছর পর কোনো কর্মসূচিতে সরাসরি যোগ দিলেন বেগম খালেদা জিয়া। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিলেটে একটি সফরে দেখা গিয়েছিল তাকে। এর পর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সবাই তাকে স্বাগত জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ও সরকারের উপদেষ্টারা এক পর্যায়ে তার পাশে এসে দাঁড়িয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় বেগম খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন।

তারা বেগম জিয়ার দোয়া চান এবং সরকারের সংস্কার কার্যক্রমে তার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন।

উপদেষ্টা নাহিদ তার পোস্টে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সাফল্যকে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত