
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন। সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে তার মৃত্যুর যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তা ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা।
রোববার (১ মার্চ) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া বক্তব্যে উপদেষ্টাটি জানান, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার ভাষায়, আহমাদিনেজাদ সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিরাপদ স্থানে রয়েছেন।
উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। ওই ঘটনায় ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হন, যারা সাবেক প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে আহমাদিনেজাদের নিজ বাসভবন হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সেটি অক্ষত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। উপদেষ্টার বক্তব্যে সেই গুঞ্জন পুরোপুরি নাকচ হয়ে যায়।
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান সংকটময় পরিস্থিতিতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি জীবিত ও নিরাপদ
























