সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

গোপালগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, আহত পাঁচ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮)। এ ঘটনায় তার স্ত্রী আমেনা বেগম (২৬), ভাতিজা কাউসার শেখসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সরদারপাড়া গ্রামের জিয়ারুল মোল্লা ও দ্বীন ইসলাম মোল্লা এই হামলার সঙ্গে জড়িত। তারা জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

দেলোয়ার শেখ জানান, নির্বাচনের আগে ভোট চাইতে গেলে অভিযুক্তরা তাকে নানা ভাষায় গালাগাল ও হুমকি দেয়। নির্বাচনের পর রোববার বিকেলে রাস্তায় বের হলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী, ভাতিজা ও বাড়িতে বেড়াতে আসা অতিথিদের ওপরও হামলা করা হয়।

আহত আমেনা বেগম বলেন, রাজনৈতিক বিরোধের কারণেই তার স্বামীর ওপর হামলা হয়েছে। হামলাকারীরা নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করেছে বলে তিনি দাবি করেন এবং ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত