সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হাজার কোটির মালিক বনে গেলেন আ.লীগ নেতা দিলীপ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করা ডা. দিলীপ কুমার রায় আজ হাজার কোটি টাকার মালিক। ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং হোমিওপ্যাথি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নিয়োগ, বদলি বাণিজ্য এবং প্রতারণাসহ নানা অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে হোমিওপ্যাথি কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ।

২০১২ সালে পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর নামে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন দিলীপ রায়। এখানে ৩২ জন শিক্ষক এবং ৩৯ জন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তিনি পছন্দের ব্যক্তিদের স্থান দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

হোমিও বোর্ডে দীর্ঘ সময়ের দখল। আওয়ামী সরকারের আমলে টানা ১৫ বছর হোমিও বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন দিলীপ রায়। এ সময় তিনি ২৭টি নতুন কলেজের অনুমোদন দিয়ে নিয়োগ এবং বদলির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

শূন্য থেকে সম্পদের শীর্ষে আশির দশকে চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে মাত্র তিন বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ডাক্তার হন দিলীপ রায়। ২০০৯ সালে আওয়ামী রাজনীতির ছোঁয়ায় বোর্ড চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার সম্পদের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ঢাকার সেগুনবাগিচা এবং শান্তিনগরে কোটি কোটি টাকার একাধিক ফ্ল্যাট কেনেন তিনি।

জুয়েলারি ব্যবসার বিস্তার, রাজনীতির প্রভাব কাজে লাগিয়ে জুয়েলারি মালিকদের সংগঠন বাজুসের সভাপতি হন তিনি। বায়তুল মোকাররমে কোটি টাকার দুটি দোকান কিনে প্রতিষ্ঠা করেন গ্রামীণ জুয়েলার্স। এছাড়া, ডায়মন্ড হাউজ নামে একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বায়তুল মোকাররম এবং বসুন্ধরা মার্কেটে গড়ে তোলেন ডায়মন্ডের দুটি শোরুম।

ডায়মন্ড হাউজের প্রকৃত মালিক সৌমেন সাহা অভিযোগ করেছেন, কোনো নিয়ম না মেনে তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে শোরুম খুলেছেন দিলীপ রায়।

অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ দিলীপ রায়ের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, এবং ভারত ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক মামলা দায়ের হলেও তিনি ক্ষমতার প্রভাবে বারবার রেহাই পেয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে মন্তব্যের জন্য দিলীপ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযোগগুলো তদন্ত করা হলে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির বাস্তব চিত্র উঠে আসবে। দেশের সম্পদশালী এই রাজনীতিবিদের উত্থান নিয়ে ইতিমধ্যেই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত