সর্বশেষ
আন্তর্জাতিক সংবাদ
জাতীয় সংবাদ
আন্তর্জাতিক সংবাদ
আন্তর্জাতিক সংবাদ
সীতাকুণ্ডে শিশু ইরা হ/ত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার
সকালেই বাড়ল স্বর্ণের দাম, ভরি ৩ লাখের ঘরে ঢোকার পথে
ছাত্রলীগ নাম ঘিরে জনমনে ঘৃণা, ৪৫ বছর পর সংগঠনের নাম বদলে হলো ‘জাগপা ছাত্র কাফেলা’
সৌদি আরবের তেল শোধনাগারে হা/মলা: ইরানের ওপর দায় চাপাতে হা/মলা চালিয়েছে ই/সরা/ইল
ইরান আলোচনায় আগ্রহী হলেও সময় শেষ: ট্রাম্প
ই/রানের সাথে যু/দ্ধ বাঁধিয়ে দিতে গো/পনে সৌদি ভূখণ্ডে হামলা চালিয়েছে অ/ভি/শ/ প্ত হিং/ স্র ইসরাইল! অথচ তাদের প্রেমেই আসক্ত সৌদি
সুপ্রিম কোর্টের আইনজীবী চিঠি পাঠালেন প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে সংসদে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে
বাংলাদেশ-ভারতের বাণিজ্য আরও সুদৃঢ় হবে: খন্দকার আবদুর মুক্তাদির
বৈশ্বিক উত্তেজনার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম রেকর্ডে
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরও বিএনপির ৫ নেতাকর্মীকে পিটিয়ে র/ক্তা/ক্ত করলো আঃ লীগের নেতারা! রহস্য কি?
হরমুজ প্রণালী বন্ধের প্রভাব: বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

ছাত্রলীগ নাম ঘিরে জনমনে ঘৃণা, ৪৫ বছর পর সংগঠনের নাম বদলে হলো ‘জাগপা ছাত্র কাফেলা’

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ৪৫ বছর পর নিজেদের ছাত্র সংগঠনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এতদিন ‘জাগপা ছাত্রলীগ’ নামে পরিচিত সংগঠনটি এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে কার্যক্রম পরিচালনা করবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাজধানীতে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকী জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে নাম পরিবর্তনের বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে আব্দুর রহমান ফারুকী বলেন, জাগপা ছাত্রলীগ জননেতা শফিউল আলম প্রধানের হাতে গড়ে ওঠা একটি সংগঠন, যা দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও জনগণের অধিকারের আন্দোলনে ভূমিকা রেখে এসেছে। ১৯৯০ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের স্বার্থে সংগঠনটি সক্রিয় ছিল।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ‘ছাত্রলীগ’ নামটি মানুষের মনে তীব্র নেতিবাচক অনুভূতির জন্ম দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের দীর্ঘদিনের সহিংস ও দমনমূলক কর্মকাণ্ডের কারণে এই নামের সঙ্গে জনমনে ঘৃণা তৈরি হয়েছে। জনগণের সেই অনুভূতির প্রতি সম্মান জানিয়ে জরুরি বৈঠকে সংগঠনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সংগঠনটি ‘জাগপা ছাত্র কাফেলা’ নামেই তাদের সব সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, ১৯৮০ সালে ‘জাগপা ছাত্রলীগ’ নামটি প্রবর্তিত হয়। তার আগের ইতিহাসে ছাত্র সংগঠনটি বিভিন্ন নামে কার্যক্রম পরিচালনা করেছে। সময়ের পরিবর্তন ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এবার নতুন পরিচয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত নিল সংগঠনটি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৪ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৩
সূর্যোদয়ভোর ৬:১৮
যোহরদুপুর ১২:১০
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৩
এশা রাত ৭:১৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৪ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০৩
সূর্যোদয়ভোর ৬:১৮
যোহরদুপুর ১২:১০
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৩
এশা রাত ৭:১৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত