সর্বশেষ
জাতীয় সংবাদ
আন্তর্জাতিক সংবাদ
জাতীয় সংবাদ
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন বিএনপির এমপি
জুলাই আন্দোলন কারও একার নয়, যারা নিজেদের সম্পত্তি ভাবছে তাদের তালিকা হচ্ছে: আইজিপি
সাড়ে ১২ কেজি এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব, ৪১০ টাকা পর্যন্ত বৃদ্ধির আবেদন
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম, ভরিতে কত টাকা কমলো
আজ যেসময় থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কঠোর এবং প্রতিশোধ পরায়ণ মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা” তবে চরম অসন্তুষ্ট ট্রাম্প
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন: ‘চলুন, যুদ্ধে যাই’
গণভোট মানা না হলে জাতির সঙ্গে তামাশা হবে: এহসানুল মাহবুব জুবায়ের
মোজতবা খামেনির সুপ্রিম লিডার হওয়া ‘দুর্ভাগ্যজনক’: সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্রের উস্কানিতে ইরানের তেলের ডিপোতে ভয়াবহ বিমান হামলা চালালো ইসরাইল
মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করার চেষ্টা করলে, ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বিদ্যমান বাংলাদেশ জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ–এর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। এতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশন–এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও আলেম-ওলামাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন সে বিষয়ে আগামী দশ দিনের মধ্যে নাম প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়। পরে জাকাত ব্যবস্থাপনা উন্নয়ন ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে কমিটি তাদের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে জমা দেবে।

এর আগে গত শনিবার আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব।

বৈঠকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৮
সূর্যোদয়ভোর ৬:১৩
যোহরদুপুর ১২:০৯
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৮
সূর্যোদয়ভোর ৬:১৩
যোহরদুপুর ১২:০৯
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত