সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

সাড়ে ১২ কেজি এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব, ৪১০ টাকা পর্যন্ত বৃদ্ধির আবেদন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: রাষ্ট্রীয় মালিকানাধীন এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বর্তমানে এই সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থাকলেও প্রস্তাব অনুযায়ী তা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা করার আবেদন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, সরকারি এলপিজির দাম বেসরকারি খাতের তুলনায় কম থাকায় বাজারে ‘ক্রসফিলিং’ বা অবৈধভাবে এক সিলিন্ডারের গ্যাস অন্য সিলিন্ডারে ভরে বিক্রির ঘটনা বেড়েছে। এই অনিয়ম কমাতেই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে একই ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। সে সময় সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার আবেদন করা হয়। তবে সেই আবেদন অনুমোদন দেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, সরকারি এলপিজির দাম বেসরকারি খাতের কাছাকাছি নিয়ে গেলে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে। তবে বিপিসির দাবি, সরকারি ও বেসরকারি গ্যাসের দামের বড় ব্যবধান থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকারি গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে বিক্রি করছে। এই ধরনের অনিয়ম বন্ধ করতেই দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত