সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

জামাত আমীরের ক্ষমা নিয়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

Our Times News

স্পেশাল করেসপন্ডেন্ট হুসাইন আল আজাদ।

(আওয়ার টাইমস নিউজ)

সম্পতি সময়ে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করা নিয়ে জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তার এ বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জামায়াত আমীরের ক্ষমার বিষয়ে দেওয়া বক্তব্যটি নিয়ে একটি বিশ্লেষণমূলক ফেসবুক পোস্ট করেছেন জামায়াত সবচেয়ে জনপ্রিয় নেতা মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

তার এই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জামাত আমীরের বক্তব্য নিয়ে যারা সমালোচনা করেছেন তারা তাদের সুর পাল্টিয়ে বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফেসবুক পৌষ্টির মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি, জামাত আমীরের সাধারণ ক্ষমাটি ছিল একটি অসাধারণ সুন্দর সুশৃংখল রাজনৈতিক কৌশল। যা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক বিশ্বকে নিরপেক্ষভাবে ন্যায়বিচার করা হবে মর্মে সংকেত মাত্র।

বুধবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া আল্লামা সাঈদীর ছেলের ভাইরাল হওয়া ফেসবুক পোস্টটি আওয়ার টাইমস নিউজ পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

মাসুদ সাঈদী বলেন, ‘ক্ষমা’ শব্দ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিলেন! আমরা তা সংক্ষেপে বিশ্লেষণ করছি।

১. জামায়াতে ইসলামীর পরম উদারতার স্নিগ্ধতায় উন্নত চিন্তার মানুষদের মন জুড়িয়ে দিলেন।

২. আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা উন্মোচিত করে দিলেন।

৩. নিজ দলের নেতাকর্মীদের প্রকৃত মান যাচাই করে নিলেন।

৪. বিএনপি এবং অপরাপর দলের সমর্থকদের ভবিষ্যৎ রাজনীতির হালহকিকত কী হতে পারে, তা দেখে নিলেন এবং প্রতিশোধের ভয় দেখিয়ে চাঁদাবাজির পথ রুদ্ধ করে দিলেন।

৫. ভিকটিমদের মামলা করার জন্য সংকেত দিলেন।

৬. আন্তর্জাতিক বিশ্বকে নিরপেক্ষভাবে ন্যায়বিচার করা হবে মর্মে সংকেত দিলেন।

৭. সাধারণত জনগণকে সংকেত দিলেন, জামায়াতের উপরে আস্থা রাখুন। তারা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি করবেও না। এটি ছিল ১৬ বছরের আওয়ামী অপপ্রচারের জবাব।

৮. বর্তমান সরকারকে সংকেত দিলেন, জামায়াত আপনাদের জন্য অস্বস্তি সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করবে না। আপনারা জাতির প্রত্যাশা নিয়ে কাজ করে যান।

৯. আওয়ামী লীগের সমর্থকদের সংকেত দিলেন, বাঁচার জন্য প্রতিবিপ্লবের চেষ্টা করে নতুন করে বিপদ ডেকে এনো না। তোমার অপরাধী নেতাদের বিচার হবে, তাদের জেল হবে এবং ফাঁসিও হবে। তোমরা বরং নিজেদের ব্যবসা-বাণিজ্য ও কাজকর্মে মনোযোগ দাও। এ সংকেতটি এ মুহূর্তে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে নিশ্চিতভাবে দুর্বল করে দিবে।

১০. জামায়াত কর্মীদের স্মরণ করিয়ে দিলেন, জামায়াত আসলেই একটি ইসলামী কাফেলা। এখানে জাহিলি মানসিকতা চলে না। জাহেলি যুগের প্রতিশোধ জেনারেশন টু জেনারেশন চলতে থাকত!

১১. বিপ্লবোত্তর সময়েও আইনের প্রতি শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন, যা হবে আইন অনুযায়ী হবে। যা করার রাষ্ট্র করবে। তোমরা কেউ আইন হাতে তুলে নিও না। তোমরা মামলা করো, আমরা মামলায় সহযোগিতা করব।

কী অসাধারণ রাজনৈতিক বয়ান। কী গভীর চিন্তা! কী সূক্ষ্ম ম্যাসেজ! এগুলো বুঝতে হলেও বুঝ লাগে। জামায়াত নেতারা যেটি আজকে বুঝে, অন্যরা সেটি ৫০ বছর পরে বুঝে!!!

সম্প্রতি এক অনুষ্ঠানে স্বৈরাচার খ্যাত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমার ঘোষণা দেন জামায়াত আমির ড. সফিকুর রহমান, তিনি বলেন, দল হিসেবে জামায়াতে ইসলামীর ওপর যে নির্যাতন করা হয়েছে আমরা তা ক্ষমা করে দিয়েছি। এ সময় তিনি একটি বিষয় স্পষ্ট করে বলেছেন, কোনো ভিকটিম জামায়াতের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তাদের সহযোগিতা করবো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত