সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

জা’হেলী যুগকে হার মানিয়ে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের পর নৃশংসভাবে হ*ত্যা!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা। বৃহস্পতিবার ভোরে গ্রামের এক ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় এক প্রতিবন্ধী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মরদেহ, যাকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা যায়, মৃত কিশোরী জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সহজ-সরলভাবে চলাফেরা করতেন। বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে চিন্তায় পড়ে যান। অবশেষে সকালে গ্রামের ধানক্ষেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল, যা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের চোখে-মুখে ছিল আতঙ্ক, ঘৃণা ও শোকের ছাপ।

এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, এমন নৃশংসতা আগে দেখেননি। এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও হত্যার মধ্য দিয়ে আমাদের সমাজ কোথায় গিয়ে ঠেকেছে?

এ ঘটনায় কাশিয়ানী থানা পুলিশ একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে।

সামাজিক অবক্ষয়ের চরম উদাহরণ;
এই ধরনের ঘটনা শুধু একটি মেয়ের জীবনের ইতি নয়, বরং সমাজের বিবেকের ওপর নেমে আসা এক অন্ধকার কালিমা। বুদ্ধিপ্রতিবন্ধী, নিরপরাধ একজন মানুষ, যে কারো ক্ষতি করে না, এমন একজনকে যারা ধর্ষণ করে হত্যা করতে পারে, তারা মানুষ নয়, বর্বর জানোয়ার।

মানসিকতার বিপর্যয় কোথায় যাচ্ছে আমাদের সমাজ?
এই ঘটনাগুলো থেকে পরিষ্কার,আমরা গভীর সামাজিক ও নৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছি। রাত জেগে পর্নো দেখা, সামাজিক মূল্যবোধ হারিয়ে যাওয়া, নারীর প্রতি ঘৃণ্য দৃষ্টিভঙ্গি,সবই এই নৃশংসতার পেছনে বড় কারণ হিসেবে চিহ্নিত।

আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ।
এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। নইলে এমন অপরাধে উৎসাহ পাবে আরও নরপিশাচ।

সমাপ্তি নয়, শুরু হোক প্রতিরোধের
এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং আমাদের সভ্যতার ওপর এক দুঃসহ আঘাত। এখনই সময়, সমাজের সবাইকে একত্র হয়ে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত