সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড আই খান পান্না। বুধবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি ক্ষমা চান। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে উপস্থিত না থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে ভিডিও প্রকাশের কারণে আদালত তার প্রতি অসন্তোষ প্রকাশ করে দ্রুত হাজিরের নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনা অনুযায়ী তিনি আদালতে এসে ক্ষমা চান।

গত ২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের কয়েক দিন পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভিডিও বার্তা প্রকাশ করে জানান, এই মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না।

ভিডিও বার্তায় তিনি বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।” তিনি আরও জানান, নিয়োগ পেলেও তখনো তার হাতে কোনো আনুষ্ঠানিক কাগজ পৌঁছায়নি। কাগজ হাতে পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানাবেন।

শেখ হাসিনার মামলায় লড়াই থেকে সরে দাঁড়ালেও অন্যান্য আইনি কার্যক্রমে সক্রিয় থাকবেন বলে তিনি আদালতকে জানান। বিশেষ করে তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের মামলায় তিনি আইনি সহায়তা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন।

এদিকে, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী বিচারক ও বিচারপদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা ১৮টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে অপসারণ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত