সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

নতুন বিবাহে স্বামী স্ত্রীর মধ্যে অমিল! ঘটককে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে এক দাম্পত্য কলহের জেরে মজিবর শেখ (৬৫) নামে এক ঘটককে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে। মারধরের শিকার মজিবর শেখের বাড়ি ওমরপাড়া গ্রামে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর শেখ সম্প্রতি সূত্রাপুরের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (২১) এবং শাজাহানপুর উপজেলার মো. মুন্না (২৮)-এর মধ্যে ঘটকালি করেন। গত ৯ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নবদম্পতির মধ্যে দাম্পত্য সমস্যা দেখা দেয়।

১৫ জুন (রোববার) সন্ধ্যায় ‘ঘটকালির উপহার’ দেয়ার কথা বলে জহুরুল ইসলামের বাড়িতে মজিবর শেখকে ডেকে নেয়া হয়। অভিযোগ অনুযায়ী, তাকে রাস্তায় থেকেই আটক করে প্রথমে এলোপাতাড়ি মারধর করা হয়, পরে একটি গাছের সঙ্গে বেঁধে গরুর গোবর মাখানো স্যান্ডেল ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অংশে প্রহার করা হয়।

একটানা প্রায় এক ঘণ্টা ধরে নির্যাতনের পর মজিবরের ছোট ভাই নজরুল শেখ এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরদিন উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শরীরে একাধিক স্থানে মারধরের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় মজিবরের ছোট ভাই নজরুল শেখ বাদী হয়ে জহুরুল ইসলামসহ চারজনের নামে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত জহুরুল ইসলাম বলেন, “ঘটক বলেছিলেন ছেলের পরিবার ভালো, কিন্তু বিয়ের পর থেকেই আমাদের মেয়ের সঙ্গে বাজে ব্যবহার শুরু করে। প্রতারিত হয়ে একটু শাসন করেছি।”

এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত