সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

দুই জমজ কন্যা শিশুকে পানিতে ফেলে নির্মমভাবে হত্যা করল বাবা ও মা! তবে কি মেয়ে হয়ে জন্মগ্রহণ করা অপরাধ?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগরে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। মাত্র ৬-৭ মাস বয়সী জমজ দুই কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাদেরই বাবা-মার বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার বিবন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের নাম লামিয়া ও সামিহা। তাদের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেন চাচা মোহাম্মদ সাকিব মিয়া ও স্থানীয়রা। উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহ থেকেই এ নির্মম ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিশুদের বাবা মো. সোহাগ (২৮) ও মা শান্তা (২৪)– উভয়কেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুজনেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন।

বাবা সোহাগ দাবি করেছেন, “শান্তা-ই আমার দুই মেয়েকে পানিতে ফেলে দিয়েছে।” অন্যদিকে মা শান্তা বলছেন, “সোহাগ নিজেই শিশু দুটিকে হত্যা করেছে।”

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “ঘটনার তদন্ত চলছে। শিশুরা কিভাবে মারা গেল, কে দায়ী – তদন্তেই সব বেরিয়ে আসবে। তবে এটা নিশ্চিত, দুই শিশুকে পানি ফেলে হত্যা করা হয়েছে।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন– মেয়ে হয়ে জন্মানো কি এতো বড় অপরাধ, যার শাস্তি মৃত্যুও হতে পারে?

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিনথিয়া নূর জানান, শিশু দুটিকে অনেক আগেই মৃত অবস্থায় আনা হয়েছিল।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সাধারণ মানুষ।

সূত্র: ইনডিপেনডেন্ট, স্থানীয় পুলিশ প্রশাসন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত