সর্বশেষ
স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল, মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য নেইমারের
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম, স্বস্তির খবর ক্রেতাদের জন্য
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করব, প্রশ্ন ফাঁসে কাউকে ছাড় নয়
দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় অবস্থানে বিআরটিএ: টিআইবি জরিপ
নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর-এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন নতুন সুবিধা
স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন কেন নেইমার?
হঠাৎ ৩ ভূখণ্ডে মহাশক্তিশালী ভূমিকম্প, বিধ্বস্ত শত শত ঘরবাড়ি; লাখো প্রাণহানির আশঙ্কায় বিশ্বজুড়ে উদ্বেগ
দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা
ঢাকাকে ঘিরে ভয়াবহ ভূমিকম্প ঝুঁকি, উচ্চঝুঁকিতে ৫৬ শতাংশ ভবন
দেশব্যাপী ২ কোটি ৩৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকিয়ে রেখেছে এক ভয়ংকর শক্তি, চাঞ্চল্যকর দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
রহস্যময় এক সফরের পর বদলে গেল জীবন, হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণের ঈমানদীপ্ত ঘটনা! (১ম পর্ব)
স্বর্ণের দামে আসছে নতুন মোড়, বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে বাড়ছে চরম উত্তেজনা ও কৌতূহল, যেনে নিন স্বর্ণ আরো কিনবেন নাকি বেচে দিবেন
কুরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে তুমুল আলোচনা, সরকার-বিরোধী দলের মধ্যে বাকবিতণ্ডা
মোগলটুলীর সেই আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মন্তব্য মাহফুজ আলমের

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় অবস্থানে বিআরটিএ: টিআইবি জরিপ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের সরকারি সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে পাসপোর্ট অফিসকে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির প্রকাশিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৭৬ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী
পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

জরিপে দেখা গেছে, গ্রামাঞ্চলে পাসপোর্ট সেবায় ঘুষের শিকার হওয়ার হার ৭৯ দশমিক ১ শতাংশ, আর শহরাঞ্চলে এ হার ৭১ দশমিক ৮ শতাংশ।

পাসপোর্ট অফিসের পর সবচেয়ে বেশি ঘুষের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বিরুদ্ধে। এ খাতে ঘুষের হার ৬৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি খাতে ঘুষের হার ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবায় ৪৭ দশমিক ৬ শতাংশ।

টিআইবির জরিপ অনুযায়ী, দেশের মোট ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সরকারি সেবা খাতে ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছে। সংস্থাটি বলছে, সেবাপ্রাপ্তির ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে, যার মধ্যে পাসপোর্ট সেবার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১৩
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১৩
যোহরদুপুর ১২:০১
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত