সর্বশেষ
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করব, প্রশ্ন ফাঁসে কাউকে ছাড় নয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ইনশাআল্লাহ, দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব। মেধার কোনো বিকল্প নেই, আর সেই মেধা গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের।

মন্ত্রী জানান, এবারের এইচএসসি পরীক্ষায় নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে।

খাতা মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, উত্তরপত্র পরিবর্তন বা অনিয়ম ঠেকাতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। প্রয়োজন হলে বোর্ড থেকে খাতা নিয়ে পুনর্মূল্যায়নের ব্যবস্থাও রাখা হবে।

শিক্ষামন্ত্রী দাবি করেন, সাম্প্রতিক এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আসন্ন এইচএসসি পরীক্ষাও একইভাবে সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, শিক্ষকদের চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলাগুলোরও নিষ্পত্তি হচ্ছে এবং প্রায় ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের বিবেচনায় রয়েছে।

শিক্ষামন্ত্রীর ভাষায়, “দেশের ভবিষ্যৎ গড়তে মানসম্মত শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত