সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন, বাকি দাবি নির্বাচনের পর জানাতে বলল সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গত দেড় বছরে দেশের বিভিন্ন স্থানে দুই হাজারের বেশি আন্দোলন ও বিক্ষোভ হয়েছে, যেখানে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের কাছে নানা দাবি-দাওয়া তুলে ধরেছেন। তিনি বলেন, ন্যায্য দাবির প্রতি সরকার সব সময়ই ইতিবাচক অবস্থান নিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে যেকোনো ধরনের বেআইনি বা অনুমোদনহীন সমাবেশ, আন্দোলন বা জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি বন্ধ রাখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন আমরা নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি। তাই যাদের যেসব দাবি রয়েছে, তা নির্বাচন-পরবর্তী সরকারের কাছে উপস্থাপন করার অনুরোধ করছি। এই সময়ে কেউ উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না বলে আশা করি।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ সদস্য মাঠে থাকবে, যা এর আগে কোনো নির্বাচনে ছিল না। নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অনুমোদনবিহীন সভা-সমাবেশ, রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যে কেউ বেআইনি সমাবেশে অংশ নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত