সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্ব পেলেন সারজিস, বললেন ‘আমরা আসছি আপনার খোঁজে?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-কে।

দায়িত্ব পাওয়ার পরপরই নির্বাচনী কার্যক্রম শুরু করার বার্তা দেন সারজিস আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আগ্রহী প্রার্থীদের প্রস্তুতি নিতে হবে। তিনি লেখেন, “আমরা আসছি আপনার খোঁজে”, যা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

সোমবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা-র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশনায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। সদস্য হিসেবে রাখা হয়েছে আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা-কে।

এছাড়া দলের সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এক্স-অফিসিও সদস্য হিসেবে কমিটিতে যুক্ত থাকবেন। কেন্দ্র ও জেলা পর্যায়ের নেতারাও নির্বাচনী কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন বলে জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত