সর্বশেষ
ইসরায়েলের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ধ্বংস করে দিল ইরান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রকাশ
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর
আমি ঢাকায়, বিদেশ বা কানাডায় গিয়ে বাড়ি বানাবো না: মির্জা ফখরুল
তিন কারণে জল্পনা বাড়ছে, নেতানিয়াহু কি আর বেঁচে নেই?
শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনা সরকারের
ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনেই অ্যাকাউন্টে এসেছে টাকা
ইরানে সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাত, পুরো তেহরান কেঁপে উঠলো
কমতে না কমতেই ফের বাড়ল সোনার দাম, আজ থেকেই কার্যকর।
তারেক রহমান উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ, পাচ্ছেন ৩৭,৫৬৭ নারী
তারাবির নামাজ চলাকালীন লাকসামের আবাসিক মাদ্রাসায় আগুন
তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত ৪০
নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি, হাতেনাতে ধরা পড়লেন জামাতা ও তার বাবা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

বছরের প্রথম দিনে স্বর্ণের বাজারে বড় পতন, দুই দফায় কমলো দাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই মূল্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিপ্রতি ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

বাজুস আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি কমবেশি হতে পারে।

এর আগে সর্বশেষ ২৯ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, যা ৩০ ডিসেম্বর থেকে কার্যকর ছিল।
গত বছর থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে। অন্যদিকে ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল মোট ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ে এবং ২৭ বার কমে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ৩ হাজার ৭৩২ টাকায়।

গত বছরে রুপার দাম সমন্বয় করা হয়েছে মোট ১৩ বার। এর মধ্যে ১০ বার দাম বেড়েছে এবং মাত্র ৩ বার কমেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৭
সূর্যোদয়ভোর ৬:১৩
যোহরদুপুর ১২:০৯
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৭
সূর্যোদয়ভোর ৬:১৩
যোহরদুপুর ১২:০৯
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত