
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে সোমবার রাতে লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদ্রাসার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজে থাকায় কেউ হতাহত হননি।
মুহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, রাত সোয়া ৮টার দিকে রান্নাঘরের পাশের একটি কক্ষে আগুন ধরে ছড়িয়ে পড়ে। প্রায় ৪৩ জন আবাসিক শিক্ষার্থী ছিলেন। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০–২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই ঘটনায় শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব





























