সর্বশেষ
বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়: হাসনাত আবদুল্লাহ
লিওনেল মেসি যত দিন চাইবেন, তত দিনই বিশ্বসেরাদের কাতারে থাকবেন: কোচ স্কালোনি
বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা মোজতবা খামেনির
দুর্গত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব: মাওলানা মামুনুল হক
সীমান্তে আবারও বাংলাদেশি যুবককে নির্মমভাবে গুলি করে হ/ত্যা করলো ভারতীয়রা! এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চায় দেশবাসী
টানা দুই দফা পতনের পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম
পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার
আমার মাথায় হেলথ নেই, উনি আছেন: স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস
ধেয়ে আসছে ধ্বংসী টাইফুন ‘বাভি’ নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে ৬ লাখের বেশি মানুষকে
মসজিদে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার তরুণ ফুটবলার তেতে ইয়েঙ্গি
ট্রাম্পের নিরাপত্তা জোরদার, হোয়াইট হাউসের প্রধান প্রবেশপথে নির্মাণ হচ্ছে স্থায়ী নিরাপত্তা প্রাচীর
হত্যাচেষ্টায় সফল হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন হামলার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প
সংসদে বিরোধীদল পায় ৫ মিনিট, জবাবি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী পান ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ
ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন, চোখের জলে বিদায় নিল বেলজিয়াম

দুর্গত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব: মাওলানা মামুনুল হক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক নয়, বরং প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।

শনিবার (১১ জুলাই) রাজধানীতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা হিসেবে আসে। তাই এ সময় ধৈর্য ধারণ, আল্লাহর রহমত কামনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একজন মুমিনের প্রকৃত দায়িত্ব।

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও সামর্থ্যবান নাগরিকদের দ্রুত বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে সরকারকে দল-মত নির্বিশেষে সমন্বিতভাবে ত্রাণ, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি দ্রুত স্বেচ্ছাসেবী টিম গঠন করে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভায় দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনের সঞ্চালনায় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত