সর্বশেষ
টানা দুই দফা পতনের পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম
পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার
আমার মাথায় হেলথ নেই, উনি আছেন: স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রীর হাস্যরস
ধেয়ে আসছে ধ্বংসী টাইফুন ‘বাভি’ নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে ৬ লাখের বেশি মানুষকে
মসজিদে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার তরুণ ফুটবলার তেতে ইয়েঙ্গি
ট্রাম্পের নিরাপত্তা জোরদার, হোয়াইট হাউসের প্রধান প্রবেশপথে নির্মাণ হচ্ছে স্থায়ী নিরাপত্তা প্রাচীর
হত্যাচেষ্টায় সফল হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন হামলার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প
সংসদে বিরোধীদল পায় ৫ মিনিট, জবাবি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী পান ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ
ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন, চোখের জলে বিদায় নিল বেলজিয়াম
ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন জবাব দেওয়া হবে: ট্রাম্প
সরকারের হাতে বিদ্যুতের বদলে হারিকেন এসেছে: হাসনাত আবদুল্লাহ
জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইলি বাহিনী
স্বর্ণ কিনবেন নাকি বিক্রি করবেন? বিশ্ববাজারের নতুন সংকেতে দোটানায় বিনিয়োগকারীরা
ম্যাচ খেলার পূর্বেই মুসলিম দেশগুলোর বিপক্ষ দলগুলোকে ফিফার বিজয়ী ঘোষণা করা উচিত, মুসলমানরা অবিচারকে ঘৃণা করেঃ মিশর

ধেয়ে আসছে ধ্বংসী টাইফুন ‘বাভি’ নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে ৬ লাখের বেশি মানুষকে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী টাইফুন ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলের উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে। সম্ভাব্য ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশ থেকে ৬ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি রোববার ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে আঘাত হানতে পারে। এর আগে এটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে আনে এবং তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অগ্রসর হয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে অগ্রসর হওয়ায় টাইফুনটির বাতাসের গতি কিছুটা কমলেও এটি এখনও অত্যন্ত বিপজ্জনক। কারণ এর বিশাল বৃষ্টির মেঘে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং এর বৃষ্টির বলয়ের বিস্তৃতি প্রায় ফ্রান্সের সমান।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি এবং ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নৌযান চলাচল সীমিত করা হয়েছে এবং জরুরি উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা হুয়াং শিংহুয়ান বলেন, আগেও বহু টাইফুন মোকাবিলা করেছেন তারা। তাই আতঙ্কিত না হয়ে পরিবার নিয়ে প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন।

এদিকে, জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও, ফিলিপাইনে টাইফুন ‘বাভি’ এবং মৌসুমি বৃষ্টির প্রভাবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টাইফুনটি দুর্বল হলেও ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস এবং উপকূলীয় জলোচ্ছ্বাসের ঝুঁকি এখনও রয়ে গেছে। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী মানুষকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত