সর্বশেষ
মসজিদে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার তরুণ ফুটবলার তেতে ইয়েঙ্গি
ট্রাম্পের নিরাপত্তা জোরদার, হোয়াইট হাউসের প্রধান প্রবেশপথে নির্মাণ হচ্ছে স্থায়ী নিরাপত্তা প্রাচীর
হত্যাচেষ্টায় সফল হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন হামলার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প
সংসদে বিরোধীদল পায় ৫ মিনিট, জবাবি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী পান ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ
ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন, চোখের জলে বিদায় নিল বেলজিয়াম
ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন জবাব দেওয়া হবে: ট্রাম্প
সরকারের হাতে বিদ্যুতের বদলে হারিকেন এসেছে: হাসনাত আবদুল্লাহ
জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইলি বাহিনী
স্বর্ণ কিনবেন নাকি বিক্রি করবেন? বিশ্ববাজারের নতুন সংকেতে দোটানায় বিনিয়োগকারীরা
ম্যাচ খেলার পূর্বেই মুসলিম দেশগুলোর বিপক্ষ দলগুলোকে ফিফার বিজয়ী ঘোষণা করা উচিত, মুসলমানরা অবিচারকে ঘৃণা করেঃ মিশর
ভয়ংকর এক চোরাবালিতে নামলেন ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ছে
শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার
কোটি কোটি মানুষের অশ্রুসিক্ত নয়নে জন্মভূমিতেই চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি

সংসদে বিরোধীদল পায় ৫ মিনিট, জবাবি বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী পান ৪৫ মিনিট: হাসনাত আবদুল্লাহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে বিরোধীদলীয় সদস্যদের বক্তব্য দেওয়ার জন্য অল্প সময় বরাদ্দ করা হলেও সরকারপক্ষের জবাবি বক্তব্যের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি সময় রাখা হয়।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিরোধীদলীয় সদস্যরা সংসদে মাত্র পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পান। অন্যদিকে, সেই বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ৪৫ মিনিট সময় পান। তার দাবি, বিরোধীদলকে আরও বেশি সময় দেওয়া হলে তারা সংসদে জনগণের বিভিন্ন বিষয় আরও বিস্তারিতভাবে তুলে ধরতে পারবেন।

তিনি আরও বলেন, সংসদে এনসিপির সদস্যসংখ্যা কম হলেও তারা কার্যকর ভূমিকা রাখছেন। জনগণের বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিতভাবে সংসদে উত্থাপন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, শুরুতে অনেকেই এনসিপির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে জনগণের সমর্থনে দলটি প্রত্যাশার চেয়ে ভালো ফল অর্জন করেছে বলে তিনি দাবি করেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ জরুরি। জয়-পরাজয়ের চেয়ে নির্বাচনে অংশ নেওয়াকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫২
সূর্যোদয়ভোর ৫:১৯
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত