সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে সংযত থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান মন্ত্রী ও সংসদ সদস্যদের চলাফেরা এবং বক্তব্যে মার্জিত ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও এমপিদের দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যার যে দায়িত্ব, তার বাইরে গিয়ে মন্তব্য না করার বিষয়েও তিনি সতর্ক করেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার ইতোমধ্যে শুরু করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটের পরপরই এই কর্মসূচি চালু করা হয়েছে, যা জনগণের প্রতি সরকারের অঙ্গীকার পূরণেরই অংশ।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে। এতে স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে দলের ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি এবং সামনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি শিগগিরই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হবে। একই সঙ্গে ডেঙ্গু মৌসুম সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়মিত অফিস করার বিষয়েও গুরুত্ব দেন। বিশেষ করে তরুণ মন্ত্রীদের সকাল নয়টার মধ্যে অফিসে উপস্থিত হওয়ার পরামর্শ দেন এবং চলাফেরার সময় ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে। তাই ব্যক্তিগত ও সরকারি জীবনে কৃচ্ছ্রসাধনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে বৈঠকে জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নতুন সংসদের অধিবেশন শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত