সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

মৌলভীবাজারের হরিণছড়ায় একটি মোবাইল কেড়ে নিল চার যুবকের প্রাণ!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের সীমান্তবর্তী শ্রীমঙ্গলের দুর্গম হরিণছড়া চা বাগান এলাকা আজ শোকস্তব্ধ—একটি মোবাইল তুলতে গিয়ে প্রাণ গেল একই এলাকার চার যুবকের। গ্যাসের বিষক্রিয়ায় মুহূর্তেই নিথর হয়ে গেল চারটি তাজা বুক, আরেকজন মৃত্যুর সঙ্গে লড়ছে সিলেট ওসমানী মেডিকেলে।

বুধবার গভীর রাতে রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা। মৃতরা সবাই চা শ্রমিক পরিবারের সন্তান: রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)।

জানা গেছে, কারো অসাবধানতায় একটি মোবাইল সেপটিক ট্যাংকে পড়ে যায়। প্রথমে একজন সেটি তুলতে নামেন, পরে তাকে বাঁচাতে আরেকজন… এভাবে একে একে পাঁচজন। কেউ আর ফিরে আসতে পারেনি সুস্থভাবে। বিষাক্ত গ্যাসের কবলে অচেতন হয়ে পড়ে সবাই। উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চারজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম Our Times News কে বলেন, ‘‘সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় চার যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

একটি মোবাইল ফোন, যার জন্য অকালে নিভে গেল চারটি তরুণ প্রাণ। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই নেমে যাওয়া, অজ্ঞানতা আর দারিদ্র্যের কাছে হেরে গেল নিরাপত্তার পাঠ। হরিণছড়ার চা বাগান যেন কান্নার স্রোতে ভেসে যাচ্ছে—একটি অদৃশ্য গ্যাস কতটা ভয়ঙ্কর হতে পারে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দুর্ঘটনা।

এ দুর্ঘটনা আমাদের আবারো সতর্ক করে দেয়—সচেতনতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আর শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রয়োজন কত বড়। এই হতভাগ্য পরিবারগুলোর পাশে দাঁড়ানো জরুরি। স্থানীয় প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষের উচিত নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান ও এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত