সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

লঙ্কায় ক্রিকেট শেখা সাইফের টর্নেডো ব্যাটিংয়ে লন্ডভন্ড নেদারল্যান্ড

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের পর লিটন দাস ও শ্রীলঙ্কায় ক্রিকেট শেখা সাইফ হাসানের টর্নেডো ব্যাটিংয়ে বাংলাদেশ দল জয় তুলে নেয় ৩৯ বল হাতে রেখেই।

প্রথমে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১৩৬ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ একাই শিকার করেন ৪ উইকেট, রান দেন মাত্র ২৮। তার সঙ্গে একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। যদিও ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর অধিনায়ক লিটন দাস ও তানজিদ হাসান তামিম দ্বিতীয় উইকেটে গড়েন ৬৬ রানের জুটি। ২৯ রানে আউট হন তামিম।

শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন ও দীর্ঘদিন পর দলে ফেরা সাইফ হাসান। টানা দুই ছক্কায় ম্যাচ শেষ করেন সাইফ, ১৮ বলে অপরাজিত থাকেন ৩৬ রানে। অপরদিকে অধিনায়ক লিটন খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারের ১৩তম টি-টোয়েন্টি ফিফটি।

লিটনের এই ফিফটির সুবাদে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে নাম লেখান তিনি (১৩টি করে)।

ফলাফল: বাংলাদেশ জয়ী ৮ উইকেটে, সিরিজে ১-০ তে এগিয়ে।

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তাসকিন আহমেদ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত