সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী বর্তমানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর সাংবিধানিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেননি। তাই বর্তমানে সাংবিধানিকভাবে সংসদের অধিবেশনেই অংশ নেওয়া হচ্ছে, অন্য কোনো ফোরামে নয়।

তিনি আরও বলেন, গত জুলাইয়ে আলোচিত ‘জাতীয় সনদ’-এর আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে উচ্চ আদালতে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে আদালতে রিট দায়ের করা হয়েছে এবং আদালত রুল জারি করেছেন। বিষয়টি এখন বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

সালাহউদ্দিন আহমদ জানান, কোনো বিশেষ রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে নতুন কোনো পরিষদের ধারণা আসতে পারে। তবে সেটি আইনি কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত না হলে রাষ্ট্রীয়ভাবে তার কোনো কার্যকারিতা থাকে না।

তিনি বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে নতুন কোনো পরিষদ বা কাঠামো গঠন করতে হলে নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধনের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হলে তবেই সেই পরিষদ বৈধতা পাবে। এর বাইরে অন্য কোনোভাবে গঠিত পরিষদ অসাংবিধানিক হিসেবে বিবেচিত হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত