সর্বশেষ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি

সাংবাদিক তুহিন হ’ত্যাকাণ্ডে আটজনের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত, সাতজন গ্রেপ্তার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানিয়েছেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি আটজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রেস ব্রিফিংয়ে কমিশনার বলেন, বাদশাহ নামে এক ব্যক্তি গোলাপি নামের এক নারীর সঙ্গে ব্যাংক থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক তুহিন সেই দৃশ্য ভিডিও ধারণ করেন। এই ভিডিও ফুটেজ মুছে না দেওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে হত্যা করে।

তিনি স্বীকার করেন, পুলিশের জনবল স্বল্পতার কারণে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অপরাধ দমন কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং এই হত্যাকাণ্ড ঠেকাতে কিছুটা ব্যর্থতাও ঘটেছে। তিনি নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সাংবাদিক সমাজের কাছে দুঃখ প্রকাশ করেন।

এদিকে, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামি স্বাধীন ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। র‌্যাব জানায়, শিববাড়ি এলাকা থেকে প্রযুক্তিগত সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয় এবং জানায়, তুহিনের ধারণ করা ভিডিও ফুটেজ যাতে প্রকাশ না পায়, সে জন্যই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হাতে থাকা প্রযুক্তিগত ও ভিডিও প্রমাণ এই মামলায় অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, দ্রুত সময়ের মধ্যেই অবশিষ্ট আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত