সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সাবেক স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা সরকারের আমলে বছরে ‘পাচার’ হয়েছে গড়ে ১৬ বিলিয়ন ডলারঃ শ্বেতপত্র

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সম্প্রতি অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের একটি প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে।

ওই প্রতিবেদনটিতে স্বৈরাচার খ্যাত হাসিনার শাসনামলের অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতি, এবং আর্থিক কারচুপির ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন, যার শিরোনাম “ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ”, শিগগিরই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

হাসিনার শাসনামলে অর্থ পাচারের ভয়াবতা সম্পর্কে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। গত এক দশকে হুন্ডি ব্যবস্থার মাধ্যমে রিক্রুটিং এজেন্সিগুলো ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা বিদেশে সরিয়ে নিয়েছে। এই অর্থ দিয়ে চারটি এমআরটি-৬ প্রকল্প নির্মাণ করা যেত।

ক্ষমতচ্যুত সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের বাজেট বারবার বাড়ানোর চিত্র প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে। গড়ে ৭০ শতাংশ খরচ বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে গড়পড়তা পাঁচ বছরের বেশি সময় লেগেছে। এসব প্রকল্পে দুর্নীতি ও অপচয়ের কারণে ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার নষ্ট হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাবের চিত্রও উঠে এসেছে। রাজনৈতিকভাবে প্রভাবিত ঋণ প্রদানের ফলে ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা গভীরতর হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্পদের পরিমাণ এতটাই বেশি যে, তা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো।

ওগ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের দেওয়া কর অব্যাহতি জিডিপির ৬ শতাংশ সমান। এটি অর্ধেকে কমানো গেলে শিক্ষা খাতে বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য খাতে বাজেট তিনগুণ বৃদ্ধি করা যেত।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রতিবেদনের ভয়াবহতা তুলে ধরে বলেন, “শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি, লুণ্ঠন এবং আর্থিক কারচুপির যে চিত্র আমরা দেখেছি, তা সত্যিই আতঙ্কজনক। এটি ভয়ের রাজত্ব ছিল, যেখানে আমাদের গরিব মানুষের কষ্টার্জিত অর্থ লুণ্ঠন করা হয়েছে।

শেখ হাসিনার শাসনামলে দুর্নীতির এই চিত্রের পরও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো নীরব ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নীতিগত সংস্কার জরুরি। শ্বেতপত্রটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করার পাশাপাশি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলকে বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতির সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে দুর্নীতি ও অপচয়ের পরিমাণ এত বেশি যে, তা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। শ্বেতপত্রটি প্রকাশের পর দেশের অর্থনৈতিক নীতিমালা নিয়ে নতুন আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এবং এটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক চিত্র রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত