সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’: বিতর্কিত মানচিত্র শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বিতর্কিত এক মানচিত্র শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি-এর নাম পরিবর্তন করে দেখানো হয়েছে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই মানচিত্রটি পোস্ট করেন ট্রাম্প। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর আগে গত ২৭ মার্চ এক বক্তব্যে প্রথমবার ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি। সে সময় উপস্থিতদের প্রতিক্রিয়ার জবাবে ট্রাম্প বলেন, গণমাধ্যম বিষয়টিকে ভুল মনে করলেও তিনি খুব কমই ভুল করেন।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। বৈশ্বিক মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যাতায়াত করে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে ইরানের দেওয়া একটি প্রস্তাব সম্প্রতি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করা পর্যন্ত কোনো ধরনের শান্তি চুক্তিতে রাজি নন এবং নৌ অবরোধও অব্যাহত থাকবে।

এদিকে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরের একটি সামরিক হামলার পরিকল্পনাও প্রস্তুত করেছে বলে জানা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত