সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

হাজারো প্রাণের আত্মত্যাগে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্ন পূরণ করতে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে একটি স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ‘জাতীয় পাট দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, পাট শুধু একটি কৃষিপণ্য নয়, এটি বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বে জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণ নিয়ে উদ্বেগ বাড়ায় পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাটের চাহিদা দ্রুত বাড়ছে। এই বৈশ্বিক সুযোগ কাজে লাগিয়ে পাটজাত পণ্যের নতুন বাজার তৈরি করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে গুরুত্ব দেন।

কৃষকদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে সার ও বীজসহ কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, কম মূল্যে কৃষিযন্ত্র এবং সহজ শর্তে কৃষিঋণ পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারদরের তথ্যও জানা যাবে।

রাষ্ট্রপতি আরও বলেন, বন্ধ ও রুগ্ন পাটকলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর মাধ্যমে দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অঞ্চলভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বেকারত্ব কমানোর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

তরুণদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশের মেধাবী তরুণরা স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং মানসম্মত আধুনিক পাটপণ্য উদ্ভাবনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত